ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে ভূমিসেবা মেলা সমাপ্ত

জামালপুর : ভূমিসেবা মেলার সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শেষ হয়েছে। মেলার এবারের প্রতিপাদ্য ছিল- জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধি ভবিষ্যৎ। ২১ মে বৃহস্পতিবার বিকালে জামালপুর শহরের দেওয়ানপাড়া পৌর ভূমি অফিস প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা সহকারী কমিশন (ভূমি) তানভীর হায়দারের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সুমি আক্তার বলেন, প্রতি বছর ভূমি অফিস থেকে এই মেলার আয়োজন করা হয়। এইটা আসলে মানুষকে সচেতন করা এবং ভূমির যে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা জনগণের দোরগোড়ায় এই সেবাটা পৌঁছে দেওয়া যাতে জনগণ সচেতন হয়। নিজের জমিটা যাতে সুরক্ষিত রাখে। ‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এইটা ছিল এই মেলার প্রতিপাদ্য বিষয়।

তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা। যা আমরা তিনদিনের মেলার মাধ্যমে প্রচার করতে পেরেছি। এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আপনারা এই মেলাতে এসেছেন এবং সেবা নিতে পেরেছেন তার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই তিনদিনব্যাপী মেলা আজকে শেষ হল।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা তাসনীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার প্রমুখ।

আলোচনা শেষে মেলায় সেবা দানকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে ভূমিসেবা মেলা সমাপ্ত

আপডেট সময় ১১:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬