ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় জিআরপি থানার পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে উজ্জ্বল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। ২৩ জুন, সোমবার রাতে ভাটারা ইউনিয়নের ভাটারা জাফরশাহী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত উজ্জ্বল মিয়া ভাটারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। উজ্জ্বল সৌদি আরবে যাওয়ার জন্য আঙুলের ছাপ দিতে ঢাকায় যান। ঢাকায় কাজ শেষে ২৩ জুন, সোমবার রাতে যমুনা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। ট্রেন ভাটারা জাফরশাহী রেলস্টেশনে পৌঁছলে উজ্জ্বল ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে স্থানীয়রা ২৪ জুন, মঙ্গলবার ভোরে তার মরদেহ দেখে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশীষ চন্দ্র দে এ প্রতিবেদককে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপডেট সময় ০৯:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫