ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
আব্দুল জলিল কারিগরি কলেজ

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মেলান্দহ : বক্তব্য রাখেন সভাপতির সহকারী অধ্যাপক আলমগীর কবির। ছবি : বাংলারচিঠিডটকম

মেলান্দহের মাহমুদপুরে আব্দুল জলিল কারিগরি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন, সোমবার দুপুরে কলেজের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় ১ম ও ২য় বর্ষের মোট ৩৬০জন পরিক্ষার্থী অংশ নিবে। এ ছাড়াও আব্দুল জলিল কারিগরি কলেজ কেন্দ্রে একাদশ ও দ্বাদশ শ্রেণির নয়টি কলেজের মোট এক হাজার ৪৩০ জন পরিক্ষার্থী অংশ নিবে।

স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সভাপতি আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাইদ সাদা চলে গেলে বিদায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন কলেজের সহকারী অধ্যাপক আলমগীর কবির।

সভাপতির বক্তব্যে সহকারী অধ্যাপক আলমগীর কবির পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এইচএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু এটি শেষ নয়। বরং নতুন পথচলার সূচনা। তোমাদের ভবিষ্যৎ এখন তোমাদের হাতেই। সততা, পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সফলতা অবশ্যই আসবে। প্রযুক্তি ও জ্ঞানের যুগে প্রতিযোগিতা অনেক বেশি, তাই আত্ম উন্নয়নের বিকল্প নেই।

তিনি আরও বলেন, পাশাপাশি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করবে। এ সময় শিক্ষার্থীদের মাদক, সহিংসতা ও নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানান এবং পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হয়ে জীবন গঠনের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে আব্দুল জলিল কারিগরি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গোলাম ফারুক, সহকারী অধ্যাপক রাশেদুজ্জামান রাসেল তালুকদার, প্রভাষক শামছুজ্জামান, সহকারী শিক্ষক আব্দুল লতিফ বিএসসি, কম্পিউটার ডেমোনেস্ট্রেটর মতিউর রহমান, ল্যাব সহকারী টিপু সুলতান প্রমুখ। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক ব্যাক্তি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলামা মুফতি জুবায়ের আহমেদ।

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

আব্দুল জলিল কারিগরি কলেজ

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫