ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

বিজিবি’র অভিযানে দেওয়ানগঞ্জে নারী মাদক কারবারি আটক

জামালপুর : বিজিবির অভিযানে আটক মাদাক কারবারি মরিয়ম বেগম। ছবি : বাংলারচিঠিডটম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মরিয়ম বেগম (৩৫) নামে একজন মাদক কারবারি নারীকে তিন কেজি ভারতীয় গাজা ও ২০ টি ইয়াবা বড়িসহ আটক করেছে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাঙ্গা বিওপির টহল দল। ৩১ মে, শনিবার সকালে এ অভিযান চালায় বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৩১ মে সকালে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় বিজিবির টহল দল রহিমপুর বাজার এলাকায় ১০৮০/৩-এস নম্বর সীমান্ত পিলারের কাছকাছি মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় কুড়িগ্রামের রাজীবপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাকিল এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে থেকে মাদক কারবারি মরিয়ম বেগমকে আটক করা হয়।

তার কাছ থেকে তিন কেজি ভারতীয় গাজা ও ২০ টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। মরিয়ম বেগম ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পোপালপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। পরে তাকে গাঁজা ও ইয়াবা বড়িসহ দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে বিজিবি।

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

বিজিবি’র অভিযানে দেওয়ানগঞ্জে নারী মাদক কারবারি আটক

আপডেট সময় ১০:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫