ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ইজতেমার কারণে এসএসসি’র তিন পরীক্ষা পেছাল

বাংলারচিঠি ডটকম ডেস্ক : বিশ্ব ইজতেমার কারণে ফেব্রুয়ারির ১৬, ১৭ ও ১৮ তারিখের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ১০ ফেব্রুয়ারি পরীক্ষা পেছানোর এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ও পরীক্ষা নিয়ন্ত্রণ তপন কুমার সরকার। খবর ডেইলি বাংলাদেশের।

তপন কুমার জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য ব্যবহারিক পরীক্ষারও সময় পিছিয়ে যাবে।

তিনি আরো জানান, ২৬ ফেব্রুয়ারির সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৪ থেকে ১০ মার্চের মধ্যে।

তাবলিগ জামাতের সবচেয়ে বড় ইসলামি সম্মেলন বিশ্ব ইজতেমা এক পর্বে অনুষ্ঠিত হবে। আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী টঙ্গীর তুরাগ তীরে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ইজতেমার কারণে এসএসসি’র তিন পরীক্ষা পেছাল

আপডেট সময় ১০:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯