ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

বকশীগঞ্জে নাশকতার মামলায় ফাঁসানোর প্রতিবাদে উলামা দল নেতার সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উলামা দল নেতা হামিদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে নাশকতার মামলায় ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাদী উলামাদলের উপজেলা শাখার সদস্য হামিদুর রহমান। ১৬ এপ্রিল বুধবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান বলেন, আমি ২০২১ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। আমার ছেলেও বাট্টাজোড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। কিন্তু পারিবারিক বিরোধের জের ধরে মধ্য পলাশতলা গ্রামের আমার চাচাত ভাই মাসুদ রানা আমাকে হেয় প্রতিপন্ন করে আসছে। সর্বশেষ মাসুদ রানার প্ররোচণায় গত মার্চ মাসে আমাকে নাশকতার মামলায় ফাঁসানো হয়।

একই সঙ্গে সহযোগী মুক্তিযোদ্ধা বানানো নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। আমি এসবের মধ্যে জড়িত নেই। তাই আমি মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি মামলাবাজ মাসুদ রানাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপজেলা উলামাদলের সভাপতি মওলানা রুহুল আমিন, বাট্টাজোড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও বাট্টাজোড় ইউনিয়ন উলামা দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে নাশকতার মামলায় ফাঁসানোর প্রতিবাদে উলামা দল নেতার সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫