ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​ বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর
নকলা পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগ

ব্যবসায়ী ট্রেড লাইসেন্স করলেই মিলছে আধুনিক ডাস্টবিন

নকলা : ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ীদের ডাস্টবিন উপহার দেন ইউএনও দীপ জন মিত্র। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা পৌরসভা থেকে দোকান মালিকেরা নতুন ট্রেড লাইসেন্স বা নবায়ন করলেই পাচ্ছেন ময়লা রাখার আধুনিক ডাস্টবিন। পৌরসভার পক্ষ থেকে এসব ডাস্টবিন উপহার দিচ্ছেন পৌর প্রশাসক ও ইউএনও দীপ জন মিত্র।

জানা গেছে, ১৮ মার্চ মঙ্গলবার বিকালে নকলা পৌরশহরের দোকান মালিকদের ট্রেড লাইসেন্স যাচাই করতে গিয়ে নবায়ন করা ট্রেড লাইসেন্সধারী দোকান মালিকদের মাঝে উপহার হিসেবে একটি করে ডাস্টবিন বিতরণ করে এই কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্রশাসক ও ইউএনও দীপ জন মিত্র।

এ সময় নকলা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেব, হিসাবরক্ষক ফেরদৌসুর রহমান, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস, কনজারভেন্সি সুপারভাইজার ফজলে রাব্বি রাজন, যায়যায়দিন ও বাংলারচিঠিডটকম এর সাংবাদিক শফিউল আলম লাভলুসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারীগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নকলা পৌরসভার প্রশাসক দীপ জন মিত্র বলেন, আমরা নকলা পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই। যেখানে সম্ভব আমরা পরিস্থিতি যাচাই করে বৃক্ষ রোপণ করে একটি সবুজ শহর গড়তে চাই। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় পৌরসভার পক্ষ থেকে পৌরশহরে যেসব দোকানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়েছে সেসব দোকান মালিকদের ডাস্টবিন উপহার দেওয়া হল। আর যেসব দোকানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি সেগুলোর মালিককে ট্রেড লাইসেন্স করার জন্য উদ্বুদ্ধ করা হল।

তিনি আরও বলেন, আমরা চাই ট্রেড লাইসেন্স নবায়ন করার মাধ্যমে দোকান মালিকেরা যেন বৈধভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন। এরপরও যদি কেউ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান চালায় তাহলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। উদ্ধুদ্ধ করার পাশাপাশি অনেক দোকানদারদের সচেতনও করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, নকলা পৌরশহরসহ পৌরসভার নয়টি ওয়ার্ডে প্রায় এক হাজার ৫৫৯টি দোকানের তথ্য রয়েছে পৌর কর্তৃপক্ষের হাতে। এরমধ্যে নবায়নকৃত ট্রেড লাইসেন্সের সংখ্যা মাত্র ৭৮০টি।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নকলা পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগ

ব্যবসায়ী ট্রেড লাইসেন্স করলেই মিলছে আধুনিক ডাস্টবিন

আপডেট সময় ০৯:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫