ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

মাগুরায় শিশু ধর্ষণ : প্রতিবাদে জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

জামালপুর : মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম। ছবি: বাংলারচিঠিডটকম

মাগুরায় ৮ বছরের কন্যাশিশু ধর্ষণসহ সারাদেশে সকল ধর্ষণের প্রতিবাদে সেভেন স্টার গ্রুপ ও জামালপুর মোবাইল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ রবিবার বিকালে শহরের বিউটি প্লাজার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সেভেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব খান, সদস্য রবিন, রিয়াদুল ইসলাম রাব্বি, আবু তালহা আপন, সাগর ইসলাম, ইফাব, জামালপুর জেলা মোবাইল অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল রানা, মনিরুজ্জামান মনির, রাহাত প্রমুখ।

জামালপুর : মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে সাধারণ ব্যবসায়ীদের মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

মানববন্ধনে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, মাগুরায় ধর্ষণের শিকার কন্যাশিশুটি ঢাকায় সিএমএইচ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত দুই মাসে সারাদেশে ১১৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। জামালপুরে বাকপ্রতিবন্ধি দুইটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সারাদেশব্যাপী যে হারে ধর্ষণের উৎসব শুরু হয়েছে। আমরা ৫ আগস্টের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম। সেটা আজ ধূলিসাৎ হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আজকে নরপশুদের অত্যাচারে আমাদের মা-বোনেরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারছে না। ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করে তারা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। আমরা সকল মা-বোনদের নিরাপত্তা চাই। আমরা জামালপুরবাসী প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। আজকে ধর্মীয় অনুশাসন না মানার কারণে দেশে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ বেড়ে যাচ্ছে। আইন রক্ষাকারী বাহিনীর দুর্নীতির কারণে এবং সঠিক সময়ে বিচার না হওয়ার কারণে একের পর এক ধর্ষণ বেড়েই যাচ্ছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মাগুরায় শিশু ধর্ষণ : প্রতিবাদে জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট সময় ০৯:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫