ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

ফিদে মাস্টার তাহসিনের পাশে বিসিবি

আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন জামান জিয়াকে আর্থিক সহায়তা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ বছর তিনটি টুর্নামেন্টে খেলবেন তাহসিন। টুর্নামেন্টগুলো হলো- মন্টিনেগ্রোর পেট্রোভাকে বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপ, শ্রীলংকা এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ এবং হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টার্স ইভেন্ট।

২৭ জানুয়ারি সোমবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, এই তিনটি ইভেন্টে তাহসিনের অংশগ্রহণের খরচ বাবদ ১৫ লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা দিবে।

বাবার সাফল্যের ধারা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ দাবা অঙ্গনে উদীয়মান তারকা ১৯ বছর বয়সী তাহসিন।

তিনটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে রেটিং পয়েন্ট বাড়ানো (বর্তমানে ফিদে রেটিং ২৩২৩) এবং আন্তর্জাতিক মাস্টার (আইএম) খেতাব অর্জনের লক্ষ্যে চ্যালেঞ্জ নিতে নামবেন তাহসিন। ।

বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘তাহসিন একজন প্রতিভাবান দাবা খেলোয়াড় এবং তার কিংবদন্তি বাবার পথ অনুসরণ করতে দেখা সত্যিই আনন্দের। তার সাফল্য এবং শ্রেষ্ঠত্বের সঙ্গী হতে চেয়েছি আমরা। আশা করি ভবিষ্যতে আন্তর্জাতিক মাস্টারের পর সে গ্র্যান্ডমাস্টারও হোক। তাহসিনের যাত্রার অংশ হতে পেরে বিসিবি গর্বিত।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দাবা ও দেশের ক্রীড়াঙ্গনে যে অবদান রেখে গেছেন এর মাধ্যমে তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ আমাদের হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ফিদে মাস্টার তাহসিনের পাশে বিসিবি

আপডেট সময় ০৯:১৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫