ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল ও ডাল জব্দ

মাদারগঞ্জ : তেঘরিয়া এলাকা থেকে জব্দ করা চাল-ডাল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টিসিবির ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে চাল-ডালসহ তিন জনকে আটক করে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, ২৫ জানুয়ারি সন্ধ্যায় টিসিবির চাল ও ডাল পাচারের জন্য একটি ঘরের ভেতর সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় হুমায়ুন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৮০ বস্তা চাল ও ডালসহ তিনজনকে আটক করা হয়। আটক  ব্যক্তিরা হলেন উপজেলার চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০)।

মাদারগঞ্জ : তেঘরিয়া এলাকা থেকে জব্দ করা চাল-ডাল ট্রাকে করে মাদারগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

আটক ব্যক্তিদের দাবি এসব মালামাল কিসের সে বিষয়ে তারা জানতেন না, তারা দিনমজুর হিসেবে কাজ করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ সংবাদদাতাকে বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল ও ডাল জব্দ

আপডেট সময় ০৫:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫