ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম এ সামাদ পারভেজ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

ইসলামপুর : দোয়া মাহফিলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় মো. আব্দুস সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত বেগম হাসনা হেনা মুক্তা ও অধ্যক্ষ মরহুম এম এ বারীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

দোয়া মাহফিলে কলেজটির প্রতিষ্ঠাতা প্রয়াত বেগম হাসনা হেনা মুক্তা ও প্রয়াত সাবেক অধ্যক্ষ এম এ বারীসহ কলেজটির সাথে জড়িত এমন মৃত্যুবরণকারী কর্মকর্তা, কর্মচারী, পরিচালনা পর্ষদের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আব্দুর রউফ। এ সময় ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপিনেতা নবী নেওয়াজ খান লোহানী বিপুল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৃত্যুবরণকারী ব্যক্তিবর্গের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

এম এ সামাদ পারভেজ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫