ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

যুবদলের উদ্যোগে প্রয়াত আনিছুর রহমান বিপ্লবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রয়াত বিএনপিনেতা আনিসুর রহমান বিপ্লবের স্মরণ সভায় সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক ও অন্যান্য নেতৃবৃন্দ ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপি সহ-সভাপতি প্রয়াত আনিসুর রহমান বিপ্লবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জামালপুর জেলা যুবদলের বাঘের হাটা বট তলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক বলেন, আনিসুর রহমান বিপ্লব এমন একটি বিপ্লব যা ছাত্র দলের জামালপুর জেলার পথ প্রদর্শক। আমি তার অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারি না। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের স্বজনদের গভীর সমবেদনা জানাচ্ছি।

স্মরণ সভায় জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেন, বিএনপিনেতা আনিসুর রহমান বিপ্লবের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের গুণের কথা বলে শেষ করা যাবে না। আনিসুর রহমান বিপ্লব একটি ব্র্যান্ড। প্রিয় নেতা আনিছুর রহমান বিপ্লবকে যারা ভালোবাসেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং গরিব অসহায় ও এতিম মানুষদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই তার আত্মা শান্তি পাবে।

সোহেল রানা খান আরও বলেন, লোক দেখানোর ভালোবাসার দরকার নাই। সবাইকে আল্লাহর কাজ করতে হবে। অন্যের গীবত করা যাবে না। মানুষ দেখানোর রাজনীতি আমি করি না। আমি রাজনীতি করি গরিব ও অসহায় মানুষের জন্য।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী মো. মসিউর রহমান, শহর যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, জামালপুর জেলা শ্রমিকদলের সাবেক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম হোসেন মঙ্গল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ছাত্রদলের শহর শাখার সাবেক সভাপতি মো. ইমরান কাইসার প্রমুখ। স্মরণসভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক।

পরে প্রয়াত বিএনপিনেতা আনিসুর রহমান বিপ্লবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

যুবদলের উদ্যোগে প্রয়াত আনিছুর রহমান বিপ্লবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪