ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

বাসা ফাউন্ডেশনের মতবিনিময় ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন বাসা ফাউন্ডেশনের সেন্ট্রাল ওয়াশ কো-অর্ডিনেটর প্রিন্স দে রনি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও অ্যাডভোকেসি সভা করেছে ‘বাসা’ ফাউন্ডেশন। ১৮ ডিসেম্বর বুধবার বেলা ১১টা থেকে শহরের সর্দারপাড়া এলাকায় মেক্সিক্যান ফাস্ট হট সাবওয়ে রেস্টুরেন্টের সভাকক্ষে ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় এ মতবিনিময় ও অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।

মতবিনিময় অ্যাডভোকেসি সভায় বর্জ্য ব্যবস্থাপনার ওপর ভিজুয়াল ধারণাপত্র উপস্থাপন করেন বাসা ফাউন্ডেশনের সেন্ট্রাল ওয়াশ কো-অর্ডিনেটর প্রিন্স দে রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের সিটি কো-অডিনেটর অসীম চন্দ দাস।

মতবিনিময় সভার আলোচ্য বিষয় ছিল জামালপুর শহরে পয়ঃবর্জ্য ও কঠিনবর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, জেলার কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার সম্ভাবনা, সুযোগ, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ ও সুপারিশ, শহরের জলাবদ্ধতা ও বন্যা আক্রান্ত এলাকায় বন্যা সহনশীল স্যানিটেশন প্রযুক্তির প্রয়োজনীয়তা, বন্যা সহনশীল স্যানিটেশন প্রযুক্তির সফলভাবে স্থাপন ও তার প্রেক্ষাপট সংক্রান্ত ভিডিও প্রদর্শন এবং এ সম্পর্কে মতামত গ্রহণ, পয়ঃবর্জ্য ও কঠিনবর্জ্য নিয়ে ব্যবসার সম্ভাবনা, সুযোগ, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ ও সুপারিশ।

ভিজুয়াল ধারণাপত্র উপস্থাপনের পর সাংবাদিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

বাসা ফাউন্ডেশনের মতবিনিময় ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪