ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

ঢাকাস্থ জামালপুর সমিতির অপসারিত মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী হামলা মামলার অন্যতম আসামি ঢাকাস্থ জামালপুর সমিতির অপসারিত মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ১০ নভেম্বর রবিবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।

জানা গেছে, ঢাকাস্থ জামালপুর সমিতির অপসারিত মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মো. শফিকুল ইসলামের বাড়ি জামালপুর পৌর এলাকার বেলটিয়া এলাকায়। ৩ আগস্ট জামালপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররা মিছিল বের করে। মিছিলটি মির্জা আজম চত্বর হয়ে নতুন হাইস্কুল মোড় অতিক্রমের সময় দেশি-বিদেশি অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। ছাত্রদের উপর গুলি চালানো হলে অনেকেই আহত হন এবং আন্দোলন ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ঘটনায় ১ নভেম্বর জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর বাদী হয়ে মো. শফিকুল ইসলামসহ ১০ জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

১০ নভেম্বর রবিবার রাতে জামালপুর সদর থানা পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

পরদিন ১১ নভেম্বর সোমবার দুপুরে তাকে জামালপুরের চিফ জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আদালতের আদেশে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে সদর থানা পুলিশ।

এছাড়াও ৫ আগস্টের পর দেশের অভ্যন্তরে ও বিদেশে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে।

পতিত আওয়ামী লীগ সরকররের আমলে গত ১৭ বছরে একজন ব্যবসায়ী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছ থেকে সুবিধা আদায়সহ বিভিন্নভাবে শতশত কোটি টাকা কামিয়েছেন এবং ওই অর্থ তার ব্যবসায় বিনিয়োগ করেছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফয়সল আতিক বাংলারচিঠিডটকমকে বলেন, আসামি মো. শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে ১১ নভেম্বর সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

ঢাকাস্থ জামালপুর সমিতির অপসারিত মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪