ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক কোরবান আলীর দাফন সম্পন্ন

সাংবাদিক কোরবান আলীর জানাজা নামাজ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে মাহিন্দ্র গাড়ি চাপায় নিহত সাংবাদিক কোরবান আলীর দাফন সম্পন্ন হয়েছে।

১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে ইসলামপুর আশরাফুল উলুম মাদরাসায় প্রথম জানাজা এবং মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের বীর হাতিজা গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এর আগে ইসলামপুর প্রেসক্লাবে সকল সাংবাদিকেরা তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।

১৬ অক্টোবর বুধবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক মেলান্দহ শাহজাদপুর খানবাড়ী মোড়ে একটি মাহিন্দ্র গাড়ি কোরবান আলীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃতু্তে ইসলামপুর উপজেলার সকল সাংবাদিকবৃন্দ গভীরভাবে শোকাহত।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক কোরবান আলীর দাফন সম্পন্ন

আপডেট সময় ০৫:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪