ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

জামালপুরে জেলা টাস্কফোর্সের তামাক বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্সের তামাক বিষয়ক সচেতনতা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে জামালপুর জিলা স্কুলের মিলনায়তনে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সচেতনতামূলক এই সভার আয়োজন করে।

জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, সিভিল সার্জন ডা. ফজলুল হক, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন, সহকারী কমিশনার গাজী আশিক বাহার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি শামীমা খান, জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) জামালপুরের সভাপতি তানভীর আহমেদ হীরা, পরিবেশ বাঁচাও আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি এনামুল হক প্রমুখ।

এ সময় বক্তারা তামাক জাতীয় পণ্যের ব্যবহার ও সেবনের কূফল সম্পর্কে ছাত্রদের সচেতন করেন। সকল মাদক থেকে দূরে থেকে হতাশামুক্ত সুন্দর ও সুস্থ জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

পরে তামাক বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুরে জেলা টাস্কফোর্সের তামাক বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪