ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন জামালপুরের চিকিৎসকরা। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনের পদত্যাগ দাবি করেছেন জামালপুরের চিকিৎসকরা। একইসাথে স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগেরও দাবি জানানো হয়।

২০ আগস্ট মঙ্গলবার সকালে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

ড্যাবের জামালপুর শাখার আহ্বায়ক ডা. আহমেদ আলী আকন্দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক ডা. ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল হক আজিজ, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (শিশু সার্জারি) ডা. এম এ রবিন প্রমুখ। সঞ্চালনা করেন ড্যাবের জামালপুর শাখার সদস্য সচিব ডা. তারিকুল ইসলাম রনি।

দেশের স্বাস্থ্যবিভাগকে দুর্নীতিমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তরকে যারা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে লুটপাট করেছে অবিলম্বে তাদের দুর্নীতির বিচার করতে হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. মোহাম্মদ রোবেদ আমিনসহ স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগের দাবি জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি

আপডেট সময় ০৪:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪