ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইসলামপুরে এক প্রধান শিক্ষককে অপসারণের দাবি ছাত্র-জনতার

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-জনতা। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার লক্ষ্মীপুর হাজি ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে অর্থ, নারী কেলেঙ্কারিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। উপজেলার চর গোয়ালীনির ছাত্র-জনতার আয়োজনে ১৮ আগস্ট রবিবার স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ওই স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী মৌ আক্তার, রাসেল মিয়া, প্রাক্তন শিক্ষার্থী মুসলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যালয়ের ভর্তি সেশন চার্জ, এসএসসির রেজিস্ট্রেশন ফি, উপবৃত্তির টাকা, টিউশন ফি, জেএসসি ও এসএসসির প্রশংসা পত্র, মূল সনদ আদায়ের ফি, এসএসসি ও বিভিন্ন পরীক্ষার ফরম পূরণের ফি, প্রতিষ্ঠানের সাধারণ ও মজুদ তহবিলের টাকা প্রধান শিক্ষক দীর্ঘদিন থেকে আত্মসাৎ করে আসছেন। চাকরিপ্রত্যাশীর কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে চাকরি না দেওয়ায় একটি মামলাও রয়েছে। তিনি বিভিন্ন নারী কেলেঙ্কারির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে পেতে প্রধান শিক্ষকের অপসারণ চাই।

এ সময় সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান, দিলরুবা, নৈশ প্রহরী হযরত আলী উপস্থিত ছিলেন। তারা বলেন, আমরা গত চার মাস থেকে নিয়মিত দায়িত্ব পালন করছি। প্রধান শিক্ষা আলতাফ হোসেন আমাদের বেতন আটকিয়ে রেখেছেন। বেতন তুলতে না পারায় আমরা পারিবারিকভাবে অর্থ কষ্টে দিন কাটাচ্ছি।

প্রতিষ্ঠাতা জুলফিকার রহমান সাঈদ এ প্রতিবেদককে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আলতাফ হোসেনকে ফোন দিয়ে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম এ প্রতিবেদককে জানান, এ বিষয়ে আজকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুকুরে ডুবে শিশু আলিফের মৃত্যু

ইসলামপুরে এক প্রধান শিক্ষককে অপসারণের দাবি ছাত্র-জনতার

আপডেট সময় ০৯:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪