ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

মেলান্দহে বেকারি মালিককে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকারক রং ও পাউডার মিশিয়ে খাদ্য সামগ্রী তৈরির দায়ে ভাই ভাই বেকারির মালিক চাঁন মিয়া হাজীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ জুন বুধবার দুপুরে মেলান্দহ বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।

জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকারক রং ও পাউডার মিশিয়ে ভোগ্যপণ্য তৈরি করে আসছিলেন ভাই ভাই বেকারির মালিক চাঁন মিয়া হাজী। এমন তথ্যের ভিত্তিতে ওই বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বেকারি মালিক চাঁন মিয়া হাজী তাৎক্ষণিক ১০ হাজার টাকা পরিশোধ করেন।

সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান এই প্রতিবেদককে বলেন, ২০০৯ এর ৫৩ ধারায় বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

মেলান্দহে বেকারি মালিককে জরিমানা

আপডেট সময় ০৭:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪