ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

অস্থায়ী জেটি থেকে গাজায় সাহায্য বিতরণ পুনরায় শুরু করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম

বাংলারচিঠিডটকম ডেস্ক:

যুক্তরাষ্ট্র অস্থায়ী একটি জেটি থেকে গাজায় ত্রাণ সরবরাহ ফের শুরু করেছে। সামুদ্রিক ঢেউয়ের আঘাতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার এবং পার্শ্ববর্তী একটি বন্দরে মেরামতের পর তারা এ ত্রাণ সরবরাহ শুরু করলো। শনিবার মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সেন্টকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা বার্তায় বলেছে, ‘আজ সকাল সাড়ে ১০ টার দিকে (গাজার সময়) মার্কিন সেন্ট্রাল কমান্ড গাজা উপকূলে মানবিক সহায়তা বিতরণ শুরু করেছে। আজ গাজার লোকজনের মাঝে মোট প্রায় ৪৯২ মেট্রিক টন একেবারে জরুরি মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।’

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকা একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের এমন অভিযান এখন নবম মাসে প্রবেশ করতে যাচ্ছে। ইসরায়েলের হামলায় গাজার উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ায় তাদের মানবিক সহায়তা দেওয়া একেবারে প্রয়োজনীয় হয়ে পড়েছে।

গত মাসে অস্থায়ী ওই জাহাজ ঘাট দিয়ে ২০ লাখ পাউন্ডেরও বেশি মানবিক সহায়তা বিতরণ করা হয়। তবে ওই পথে ত্রাণ বিতরণ শুরু হওয়ার এক সপ্তাহ পর সামুদ্রিক ঢেউয়ের আঘাতে তা ক্ষতিগ্রস্ত হয়। সেটি মেরামত করে শুক্রবার পুনরায় ত্রাণ সরবরাহ শুরু করা হয়।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

অস্থায়ী জেটি থেকে গাজায় সাহায্য বিতরণ পুনরায় শুরু করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম

আপডেট সময় ০৯:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪