ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

মসজিদের ইমামদের ভাতার আওতায় নেওয়া হবে : ধর্ম সচিব

ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দার বলেন, ইসলামি সংস্কৃতি চর্চার জন্য সারা দেশে একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে মসজিদের ইমামদের ভাতার আওতায় নেওয়ার জন্য কাজ করছে সরকার।

২ জুন রবিবার বিকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ’ নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখগণের সাথে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দার।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। সকলের দ্বায়িত্ব প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন কাজের সহযোগিতা করা। সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ইমামদের এগিয়ে আসতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) তিনিও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে গেছেন। সমাজে শান্তি-শৃংখলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, মডেল মসজিদের ইমাম আবু কালাম সায়েদী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

মসজিদের ইমামদের ভাতার আওতায় নেওয়া হবে : ধর্ম সচিব

আপডেট সময় ০৮:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪