ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল!

জামালপুরে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সমাবেশ

অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে বিতর্ক প্রতিযোগিতা বিজয়ী দল। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

স্বাস্থ্যবান প্রজন্ম এবং আগামীদিনে সুস্থ মা জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে জামালপুর সদর উপজেলার শরিফপুর উচ্চবিদ্যালয় মাঠে ১৪ মে মাসিক ব্যবস্থাপনা, প্রজনন স্বাস্থ্য এবং ব্যক্তিগত স্বাস্থ্যসেবা বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থানে বাল্যবিয়েবিরোধী এক মনোজ্ঞ বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শরিফপুর উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলতাফ হোসেন লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বিন্দু, সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহায়ক মাসুদ রানা, উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগ্রামের সিডিও আফরোজা বেগম প্রমুখ। সভায় ১৫০ ছাত্রী, ২০ জন শিক্ষক এবং ৩০ জন অভিভাবক অংশ নেন।

শরিফপুরে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সমাবেশে মেয়েদের মাসিককালীন পরিষ্কার, পরিচ্ছন্নতা, যত্ন এবং মা, বাবা, বড় বোনদের সচেতনতা ও দেখভাল করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বয়ঃসন্ধিকালের সময়টা অত্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরী। পাশাপাশি প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে বর্তমান প্রজন্মকে ধারণায়ন এবং জ্ঞান ও এসংক্রান্ত তথ্য কিশোরীরা জানতে পারলে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা করা সম্ভব। ছেলে, মেয়ে উভয়কেই প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা বাঞ্ছনীয় বলে সভায় বক্তারা উল্লেখ করেন। অপরদিকে ব্যক্তিগত পরিষ্কার, পরিচ্ছন্নতা অধিকাংশ রোগবালাই থেকে রক্ষা করে। দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাই সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি অনুষ্ঠান উপভোগ করে। বিশেষ করে বাল্যবিয়েবিরোধী মনোজ্ঞ বিতর্ক অনুষ্ঠান উপভোগ্য হয়ে উঠে। একই অনুষ্ঠান ১৩ মে জামালপুর পৌরসভার মুন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় এ ধরনের জাগরণমূলক কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত

জামালপুরে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সমাবেশ

আপডেট সময় ০৭:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪