ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল!

জামালপুরে ‘যুব সমাজই পরিবর্তনের অগ্রদূত’ শীর্ষক সভা

সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বিদ্যালয়ের শত ছাত্র, ছাত্রীদের আগামীদিনে সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য বীরযোদ্ধা হিসেবে গড়ে তুলতে ১৩ মে ‘যুব সমাজই পরিবর্তনের অগ্রদূত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর পৌরসভার রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ। সভায় ১০০ জন ছাত্র, ছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষকগণ অংশ নেন।

বিষয়ের উপর মুক্ত আলোচনায় ছাত্র, ছাত্রীরা সমাজ পরিবর্তনে নিজেদের অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। ছবি: বাংলারচিঠিডটকম

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় আজকের প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামীদিনে স্বপ্নের বাংলাদেশের উপযোগী নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তোমাদের উপরই তাকিয়ে আছে বাংলাদেশ। তোমাদের ১০০ জন হিরোর উদাহরণ অনুসরণ করবে গোটা বাংলাদেশ।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে সকল প্রকার অসঙ্গতি, দুর্নীতি, সামাজিক নানা ধরনের ব্যধি বিশেষ করে বাল্যবিয়ে, মাদক, যৌননির্যাতন, পরিবেশ দূষণের বিরুদ্ধে বর্তমান ছাত্র, ছাত্রী তথা আজকের কিশোর ও যুবসমাজকে নতুন মুক্তিযোদ্ধার ভূমিকা পালন করতে হবে। তাদের নায়কোচিত আচরণের মাধ্যমে পরিবর্তনের ধারাকে আরও গতিশীল করে মুক্তিযুদ্ধের চেতনায় সুখি, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

সভায় জাগরণের কথা শোনে উপস্থিত ছাত্র, ছাত্রীদের মাঝে নতুন উদ্দীপনা ও সমাজের প্রতি দায়বদ্ধতা পূরণে আগ্রহ প্রকাশ পায়।

আপলোডকারীর তথ্য

সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত

জামালপুরে ‘যুব সমাজই পরিবর্তনের অগ্রদূত’ শীর্ষক সভা

আপডেট সময় ০৫:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪