ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

সেঞ্চুরিয়ান স্টয়নিসের সামনে অসহায় আত্মসমর্পণ মুস্তাফিজের

বাংলারচিঠিডটকম ডেস্ক :

মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিততে শেষ ওভারে ১৭ রান প্রয়োজন পড়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। শেষ ওভারে বোলিং আক্রমনে আসা বাংলাদেশের কাটার মাস্টার ফিজের প্রথম ৩ ডেলিভারিতেই ১৯ রান তুলে লক্ষ্ণৌকে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের স্বাদ দেন ১২৪ রানের অনবদ্য ইনিংস খেলা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। চেন্নাইয়ের হতাশার ম্যাচে ৩ দশমিক ৩ ওভার বোলিং করে ৫১ রানে ১ উইকেট নেন ফিজ।

২৩ এপ্রিল রাতে নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি ও শিবম দুবের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রানের পাহাড় গড়ে চেন্নাই। ১২টি চার ও ৩টি ছক্কায় ৬০ বলে অপরাজিত ১০৮ রান করেন ঋতুরাজ।

পাঁচ নম্বরে নেমে ২৭ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন দুবে। তার ইনিংসে ৩টি চার ও ৭টি ছক্কা ছিলো।

জবাবে খেলতে নেমে ৩৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে লক্ষ্ণৌ। নিজের প্রথম ওভারে ৪ রান দিয়ে লক্ষেèৗর অধিনায়ক লোকেশ রাহুলকে শিকার করেন মুস্তাফিজ।

ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে তিন নম্বরে নেমে চেন্নাই বোলারদের উপর চড়াও হন স্টয়নিস। দেবদূত পাডিক্কাল, নিকোলাস পুরান ও দীপক হুদার সাথে তিনটি হাফ-সেঞ্চুরির জুটি গড়ে লক্ষ্ণৌর জয়ের আশা ধরে রাখেন স্টয়নিস।

শেষ ওভারে ১৭ রানের দরকারে মুস্তাফিজের প্রথম দুই বলে ১টি করে চার-ছক্কা মারেন স্টয়নিস। তৃতীয় ডেলিভারিতে নো-বলে চার আদায় করে নেন তিনি। পরের বলে ফ্রি-হিটে আবারও চার মেরে লক্ষ্ণৌর জয় নিশ্চিত করেন স্টয়নিস। নিজের দ্বিতীয় ওভারে ১৩ এবং তৃতীয় ওভারে ১৫ রান দেন ফিজ।

মাত্র ৫৬ বলে আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরির ইনিংসে ১৩টি চার ও ৬টি ছক্কায় ৬৩ ডেলিভারিতে অপরাজিত ১২৪ রান করেন স্টয়নিস। আইপিএলের ইতিহাসে রান তাড়ায় কোন ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
এখন পর্যন্ত চলতি টুর্নামেন্টে ৭ ম্যাচে চতুর্থ সর্বোচ্চ ১২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

৮ ম্যাচ শেষে ৮ করে পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে চেন্নাই। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে লক্ষ্ণৌ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সেঞ্চুরিয়ান স্টয়নিসের সামনে অসহায় আত্মসমর্পণ মুস্তাফিজের

আপডেট সময় ০৪:০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪