ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ

জামালপুর : স্মারকলিপি পেশ করেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা পাঁচ হাজার টাকা বাস্তবায়ন করাসহ সাতদফা দাবিতে ১৮ আগস্ট, মঙ্গলবার সকালে জামালপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

জামালপুর জেলা দলিল লেখক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করার আগে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব মো. আরজু আকন্দ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন, সহ-সভাপতি বাবুল মিয়া, সদর দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ মধু, সাধারণ সম্পাদক মো. মোহন আকন্দ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বাবুল প্রমুখ।

এ সময় দলিল লেখক সমিতি জেলার কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব মো. আরজু আকন্দ বলেন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি করতে হবে। এছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনবিজ্ঞদের দলিল লেখক লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকাসহ দলিল লেখক কাউন্সিল গঠন করতে হবে।

পরে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ

আপডেট সময় ০৯:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬