ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা

গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। ছবি : বাংলারচিঠিডটকম

দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে গৃহভিত্তিক কর্মী নেতৃবৃন্দের জন্য উন্নত অ্যাডভোকেসি ও কমিউনিটিকে সংগঠিতকরণ এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বিষয়ক দক্ষতা উন্নয়ন শিরোনামে দুটি প্রশিক্ষণ কোর্স ১৭ আগস্ট, সোমবার শেষ হয়েছে।

১৬ আগস্ট সোমবার থেকে উন্নয়ন সংঘের উদ্যোগে হোম নেট সাউথ এশিয়া ও এল আই ই বাংলাদেশের সহযোগিতায় দুই দিনের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার উন্নয়ন সংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, গৃহভিত্তিক কর্মী হিসাবে দেশের আর্থিক উন্নয়নে অনানুষ্ঠানিক ভূমিকা পালন করছেন। তাদের দক্ষতা এবং কাজের কৌশলগত উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের উন্নয়ন গতি আরও বাড়বে। শুধু নকশী কাঁথা, সেলাই কর্ম, বাঁশ বেতের কাজ, হাঁস মুরগি পালন, সবজি চাষ ছাড়াও কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণসহ আরও নতুন নতুন কাজে উদ্যোগী হওয়া এখন সময়ের দাবি।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরও রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. রফিকুল আলম মোল্লা, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, প্রকল্প সমন্নয়কারী লিটন সরকার, এপি ব্যবস্থাপক মিনারা পারভীন, গৃহভিত্তিক প্লাটফরমের আহ্বায়ক সুবর্না চৌধুরী চায়না প্রমুখ।

প্রশিক্ষণে গৃহকর্মীদের উদ্দেশ্যে অ্যাডভোকেসি সম্পর্কে সম্যক ধারণা, পদ্ধতি ও প্রয়োগ সম্পর্কে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের অধিকার প্রাপ্তি বিষয়ে সহযোগিতা করা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া সোস্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে গৃহভিত্তিক কর্মীদের উৎপাদিত পণ্য ও সেবার প্রচারণা ও বাজারজাতকরণ, ন্যায্য মুজুরি প্রাপ্তি, সোস্যাল মিডিয়ার অপব্যবহার রোধ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে দক্ষতার উন্নয়ন এবং গৃহভিত্তিক কর্মীদের জামালপুর হোম বেজড ওয়ার্কার্স নেটওয়ার্ক নামে একটি প্ল্যাটফরম তৈরি করা হয়।

নেটওয়ার্কে সুবর্না চৌধুরী চায়না আহ্বায়ক, প্রিয়াংকা ইসলাম যুগ্মআহ্বায়ক এবং ফেরদৌসী স্নিগ্ধাকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন কল্পনা, মিলি আক্তার, জীবন আরা ও জাকির হোসেন।

প্রশিক্ষণে মোট ৩০ জন গৃহভিত্তিক কর্মী ও নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬