ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে কারাগারে

গ্রেপ্তার মো. স্বপন ফকির। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের মৃত নজর আকন্দের ছেলে মো. মজিদ আকন্দ (৬০) তার ছেলে মো. স্বপন ফকির (৩০) ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধর করে আসছিল। গত ২৭ মার্চ বাবা-মাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে স্বপন ফকির। এ ঘটনায় মজিদ আকন্দ তার ছেলে স্বপন ফকিরকে একমাত্র আসামি করে মেলান্দহ থানায় পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৫ (১) ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২০।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, ভরণপোষণ না দেওয়ার অপরাধে মজিদ আকন্দ তার ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে কারাগারে

আপডেট সময় ১০:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪