ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

তিতপল্লায় বিএনপি নেতাকর্মীরা আ.লীগে যোগ দিয়ে নেমেছে নৌকার প্রচারণায়

পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ২২ ডিসেম্বর সদর উপজেলার তিতপল্লা ও মেষ্টা ইউনিয়নে নির্বাচনী জনসংযোগ ও পথসভা করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। একই দিনে তিতপল্লা ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নেমেছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রার্থী মো. মোজাফফর হোসেন ২২ ডিসেম্বর সারাদিন জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশি কান্দারপাড়া মোড়, পাবই বাজার, কাষ্টশিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাষ্টশিঙ্গা আনন্দ বাজার, কাষ্টশিঙ্গা পিঙ্গলহাটি, সুলতাননগর, জামতলী বাজার, নারায়নপুর এবং মেষ্টা ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিপুর বাজার, আরংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দের হাওড়া, হাসিল বটতলাসহ কয়েকটি জায়গায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী প্রচারণা মিছিলে অংশ নেন।

গণসংযোগে জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযাগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নির্বাচনী গণসংযোগে অংশ নেন।

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টশিঙ্গা আনন্দ বাজারের পথসভায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তিতপল্লা ইউনিয়ন বিএনপির যুগ্মআহবায়ক মো. তোফাজ্জল হোসেনসহ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় আওয়ামী লীগে সদ্য যোগদানকারীরা প্রার্থী মো. মোজাফফর হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তাকে বিজয়ী করার অঙ্গীকার করেন। আওয়ামী লীগের প্রার্থী মো. মোজাফফর হোসেন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

তিতপল্লায় বিএনপি নেতাকর্মীরা আ.লীগে যোগ দিয়ে নেমেছে নৌকার প্রচারণায়

আপডেট সময় ১১:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮