ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ্য : ধর্ম প্রতিমন্ত্রী

অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ্য। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনা সুখেদুখে সব সময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।

প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুরে ৫ নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে অসহায় ৪৬ পরিবারের মাঝে ২০ লাখ ১০ হাজার টাকা চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

জননেত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগও মা-মাটি ও মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দুঃখী মানুষের মুখে হাসি থাকবে। সেখ হাসিনা থাকলে সকল অনুদান চলমান থাকবে। আগামী সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দিয়ে চলমান উন্নয়ন ধরে রাখার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা পারভীন লিপি, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সালাহউদ্দিন শাহ, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ান ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ্য : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩