ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

সংগঠনের জমি দখলের পাঁয়তারার বিরুদ্ধে সোচ্চার অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা

বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রাক্তন সৈনিক যুব ও সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠন জেলা প্রাক্তন সৈনিক যুব ও সমাজ কল্যাণ সমিতির কার্যালয় উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। ৮ আগস্ট দুপুরে জামালপুর শহরের পিলখানায় সংগঠনটির জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম চৌধুরী বলেন, আমরা প্রায় ২৫ বছর আগে জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে জেলা প্রাক্তন সৈনিক যুব ও সমাজ কল্যাণ সমিতি নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তুলি। এই সংগঠনে মুক্তিযোদ্ধা সশস্ত্র বাহিনীর সদস্যসহ পাঁচ হাজার অবসরপ্রাপ্ত সৈনিক যুক্ত রয়েছি। এখানে প্রাক প্রাথমিক অবৈতনিক সৈনিক একাডেমি মডেল স্কুল চলমান রয়েছে। এখানে ভবন নির্মাণ করতে ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। এই সংগঠন থেকে দুর্যোগ মোকাবেলায় ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ সামাজিক বিভিন্ন ভালো কাজের জন্য সংগঠনটির অনেক সুনাম হয়েছে।

তিনি আরও বলেন, সংগঠনের পক্ষ থেকে ভূমি লিজ নেয়ার জন্য ২০০৩ সালে স্থানীয় মন্ত্রী-এমপিদের সুপারিশ নিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদনও করা হয়েছে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। একটি কুচক্রিমহল নিজেদের স্বার্থে সরকারি ভূমি দখল ও অসাধু উপায়ে লিজ নিয়ে লাভবান হওয়ার জন্য সরকারি দপ্তরগুলোতে তদবির করে আসছে বলে আমরা জানতে পেরেছি। ওই কুচক্রিমহলের অপতৎপরতা বন্ধ করার পাশাপাশি সংগঠনের নামে জমি লিজ দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

সংগঠনের জমি দখলের পাঁয়তারার বিরুদ্ধে সোচ্চার অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা

আপডেট সময় ১০:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩