ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

জামালপুর জেলা আওয়ামী লীগ যাচ্ছে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে

সংবাদ সম্মেলনে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে গমনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ের শপথ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছে জামালপুর জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। ১৩ জুলাই দিবাগত রাত ৩টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবে তাদের গাড়ির বহর।

এ উপলক্ষে ১৩ জুলাই বিকেল ৩টার দিকে জামালপুর শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গমনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ১৩ জুলাই দিবাগত রাত ৩টার দিকে তিনটি বাস ও ২৫টি মাইক্রোবাস এবং ব্যক্তিগত গাড়িতে করে জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদ ও ১৬২ নেতাকর্মীসহ ২০০ জন নেতাকর্মী টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওনা হবে। এ কর্মসূচি সফল করতে ১৫ সদস্যের একটি কমিটি করা হয়েছে। সাথে করে নিয়ে যাওয়া হচ্ছে একটি মেডিকেল টিমও।

তিনি আরও জানান, টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পর নবগঠিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলদেশ গড়ার প্রত্যয়ের শপথ গ্রহণ করবেন। টুঙ্গীপাড়া থেকে ফিরে এসে ২১ জুলাই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সেই সভার মধ্য দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ নবগঠিত কমিটির সাংগঠনিক ও সকল রাজনৈতিক কর্মসূচি শুরু হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা আওয়ামী লীগ যাচ্ছে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে

আপডেট সময় ০৮:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩