ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

শরিফপুরে ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ট্রেনে কাটা পড়ে নিহত ছানোয়ারের লাশ দেখতে ভিড় করেন স্থানীয়রা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ছানোয়ার জাহান শিমুল (২৮) নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। ১২ জুলাই সকালে জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের বগালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছানোয়ার শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের চর জঙ্গলদি গ্রামের জাহাঙ্গীর আলম মোল্লার ছেলে।

নিহতের চাচা আল আমিন মোল্লা জানান, তার ভাতিজা ছানোয়ার প্রায় পাঁচ বছর সেনাসদস্য পদে চাকরিরত অবস্থায় শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে চাকরি থেকে অবসর নেন। চারদিন আগে তিনি বিয়ে করেন। স্থানীয় একটি কোচিং সেন্টারে শিক্ষকতাও করতেন তিনি। ১২ জুলাই কিছু টাকা নিয়ে ভোরে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে জামালপুর রেলওয়ে থানা থেকে ট্রেনে কাটা পড়ে ছানোয়ারের মৃত্যুর খবর পান। বাড়িতে কারো সাথে কোনো ঝগড়াও হয়নি। এভাবে তার মৃত্যুর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বলে জানান তিনি।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছাত্তার বাংলারচিঠিডটকমকে জানান, ১২ জুলাই সকালে জামালপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে লাশের সুরতহাল করার সময় তার পকেটে কিছু টাকা, একটি মোবাইল সিম ও কুরিয়ার সার্ভিসের একটি রশিদ পাওয় যায়। সেই রশিদে তার নাম ও মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে ফোন করে তার পরিচয় মিলে। খবর পেয়ে তার স্বজনরা থানায় এসে লাশ দেখে তাকে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। ট্রেনে কাটা পড়ে মারা গেলেও এর পেছনে অন্যকোন কারণ আছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শরিফপুরে ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

আপডেট সময় ০৩:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩