ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন সরকার

জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন সরকারকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মিনহাজ উদ্দিন সরকার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৪ জুন বিকেল ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

৫ জুন বেলা ১১টায় আদবাড়িয়া সরকার বাড়ি পারিবারিক কবরস্থানে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তিন ছেলে ও এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার উপস্থিতিতে মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা কবির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এসময় মেলান্দহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। কর্ম জীবনে তিনি দীর্ঘদিন মাহমুদপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কাজ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন সরকার

আপডেট সময় ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩