ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড

ভ্রাম্যমাণ আদালতে শহীদুলকে দেড় মাসের বিনাশ্রম সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের ঝিনাইগাতীতে শহীদুল ইসলাম নামে এক যুবককে মাদক (হেরোইন) সেবন করার দায়ে দেড় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১ জুন বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দেন।

সাজাপ্রাপ্ত শহীদুল উপজেলার বন্দভাটপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় হিরোইন সেবনের দায়ে শহীদুল ইসলাম নামের এক যুবককে আটক করে তারা। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে শহীদুল ইসলাম মাদক সেবন করার বিষয়টি স্বীকার করে।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় মাদক সেবন করে চিৎকার চেচামেচি ও গালিগালাজ করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তাকে দেড় মাসের কারাদন্ড এবং ৫০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে মাদকমুক্ত দেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

একজন মাদক সেবনকারী একদিকে যেমন স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি পরিবারে অশান্তি নেমে আসে। এজন্য তিনি সকলকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য আহ্বান জানান।

আশরাফুল কবীর আরও বলেন, শহীদুলকে দেড় মাসের বিনাশ্রম সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

শেরপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড

আপডেট সময় ১০:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩