ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

জামালপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে শীতার্তদের কম্বল দিচ্ছেন এমপি মোজাফফর হোসেন

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর পৌরবাসীর জন্য পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের মাধ্যমে অসহায় ও শীতার্তদের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল দিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হেসেন। ২৩ জানুয়ারি দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

এসময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে ৩ হাজার ৫০০ কম্বল পৌরবাসীর জন্য পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনকে বুঝিয়ে দেন।

সংসদ সদস্য মোজাফফর হোসেন বলেন, প্রতিবছরই আমার ব্যক্তিগত তহবিল থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকি। এবারও আমি ১৫টি ইউনিয়নে কম্বল দিয়ে এবং আজ (২৩ জানুয়ারি) জামালপুর পৌরবাসীর জন্য কম্বল বিতরণের জন্য দিয়েছি। তিনি আরও বলেন, আমার মত সমাজের বিত্তবানরা যদি অসহায়, দরিদ্রদের পাশে এসে দাঁড়াতো তাহলে শীতার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব হতো।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, সরোয়ার হোসেন শান্ত, মঞ্জুরুল ইসলাম লাঞ্জুসহ পৌর আওয়ামী লীগের অন্তর্গত ১৭টি সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে শীতার্তদের কম্বল দিচ্ছেন এমপি মোজাফফর হোসেন

আপডেট সময় ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩