ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

সরিষাবাড়ীতে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত

সরিষাবাড়ী হানাদারমুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ ডিসেম্বর দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন ও মুক্তিযোদ্ধা স্মরণীতে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা স্মরণীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় হাতি, ঘোড়া, ঢাক-ঢোল, টমটম ও গরুর গাড়ি শোভা পায়। এতে মুক্তিযোদ্ধাসহ নানা পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা পরিষদের আয়োজনে পৌরসভার বাউসি পপুলার মোড়ে মুক্তিযোদ্ধা স্মরণী প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন সভাপতিত্ব করেন। বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

সরিষাবাড়ীতে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত

আপডেট সময় ০৭:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২