ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উদযাপন

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকীর কেক কাটেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে ইসলামপুর উপজেলা ও শহর যুবলীগ।

৪ ডিসেম্বর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। তিনি দলের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের হাতকে আরও শক্তিশালী এবং উন্নয়নের ধারাকে চলমান রাখতে আহ্বান জানান।

উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আ. সালাম, পৌর মেয়র আ. কাদের শেখ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ অংশ নেন। পরে বিশেষ মোনাজাত শেষে কেক কাটেন প্রতিমন্ত্রী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৭:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২