ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ব্যবসায়ী সুমন খানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

সুমন খানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারে আয়োজিত মানববন্ধন থেকে বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সুমন খানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে দেওয়ানগঞ্জ বাজার মালিক সমিতি ও ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী লোকজন। ১৯ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ বাজার মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সুমন খানের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ বাজার মালিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক, নিহতের বাবা আব্দুল খালেক খান, ছোট ভাই পিন্টু খান, চাচা জব্বার আলী, ব্যবসায়ী শ্যামল চন্দ, ব্যবসায়ী ইসমাইল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, পৌর কাউন্সিলর ও যুবলীগের যুগ্ম আহব্বায়ক মামুনুর রশিদ মামুন, মনজুরুল হক বাবু প্রমুখ।

প্রসঙ্গত, দেওয়ানগঞ্জ বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সুমন খান ব্যবসায়ী কাজে গত ৫ নভেম্বর ঢাকায় গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের পাঁচদিন পর ঢাকার খিলগাঁও থানার নাগদারপাড়া সেতুর পশ্চিম পাশের রাস্তার পাশের ঢালে ঝোপেঝাড় থেকে সুমনের লাশ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের ভাই রুবেল খান বাদী হয়ে ১০ নভেম্বর অজ্ঞাত আসামি উল্লেখ করে ঢাকায় খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

ব্যবসায়ী সুমন খানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

আপডেট সময় ০৫:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮