ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

সাংবাদিকদের জীবনমান উন্নয়নে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই গণমাধ্যম কর্মীরা মুক্ত স্বাধীনভাবে কাজ করছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনসহ তাদের জীবন মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণে বেশ আন্তরিক। দেশের গণমাধ্যম কর্মীরা ভালো থাকলে, সংবাদ মাধ্যম ভালো থাকে, দেশে গণতন্ত্র সুসংহত হয় এবং দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হয়। সেই লক্ষ্য নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ও সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে সরকার।

প্রতিমন্ত্রী ১ সেপ্টেম্বর জামালপুরের ইসলামপুর প্রেসক্লাব ভবনের সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসলামপুর প্রেসক্লাব ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

প্রেসক্লাবের সভা কক্ষে আয়োজিত সভায় পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তানভীর হাসান রুমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিমুল হক, এম এ সামাদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস প্রমুখ বক্তব্য রাখেন।

প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় অন্যানের মধ্যে সাংবাদিক হালিম দুলাল, ফিরোজ খান লোহানী, কোরবান আলী, আব্দুস সামাদ, শফিকুর রহমান শিবলী বক্তব্য রাখেন।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

সাংবাদিকদের জীবনমান উন্নয়নে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২