ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

দেওয়ানগঞ্জে উপজেলা চেয়ারম্যান আবুল কালামের জনসংযোগ

জনসংযোগ করেন নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠি ডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আসছে জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনে নৌকা প্রতীকে মনোনয়নের প্রত্যাশায় এলাকায় জনসংযোগ ও বর্তমান সরকারের উন্নয়নের প্রচারণা অব্যাহত রেখেছেন।

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। তিনি দেওয়ানগঞ্জের চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়রও নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের কারণে এলাকায় তার বেশ সুনাম রয়েছে।

আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ২৯ অক্টোবর দিনব্যাপী মোটরসাইকেল শো-ডাউন করেছেন। দুই উপজেলার সহস্রাধিক মোটরসাইকেলে নেতা-কর্মীরা তাকে নিয়ে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ঘুরে জনসংযোগ করেন। এ সময় আবুল কালাম আজাদ বর্তমান সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি এবং নৌকা প্রতীকে ভোট চান। তিনি স্থানীয় ভোটার জনতার উদ্দেশে বলেন, ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘ ৩৬ বছর পার করেছি। আমি সব সময় এলকায় অবস্থান করে দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সুখে-দু:খে পাশে দাঁড়িয়েছি। এরপরও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেই শেষ নি:শ্বাস ত্যাগ করতে চাই। আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হলে সর্বস্তরের নেতাকর্মীরা আমার সাথে থাকবে এবং নৌকার বিজয় অর্জনে সহজ হবে। আমি এলাকার উন্নয়নে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জবাসীর পাশে থাকতে চাই।

এ সময় অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দীন, আশরাফ হোসেন খোকা, দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ তার সাথে ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দেওয়ানগঞ্জে উপজেলা চেয়ারম্যান আবুল কালামের জনসংযোগ

আপডেট সময় ০৮:০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮