ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

মাদারগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকদের ক্ষতিপূরণের আবেদন

জমে থাকা শিলা দেখাচ্ছেন কৃষকরা। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অসময়ের এই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। তারা ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত উপজেলার বালিজুড়ী ইউনিয়নের দক্ষিণ সুখনগরী গ্রামের ৯৬ জন কৃষক শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতিপূরণ ও পরবর্তী ফসল ফলানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আর্থিক সহায়তার লিখিত আবেদন জানিয়েছেন।

ওই গ্রামের কৃষক হাফিজুর ও শহিদসহ অন্যরা জানান, ১২ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝড়ের সাথে ১০ মিনিট ধরে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়। এতে দক্ষিণ সুখনগরী গ্রামসহ পার্শবর্তী ফুলজোড়, নাদাগাড়ী, নাংলাসহ অন্তত ৭টি গ্রামের মরিচ, সরিষা ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়।

জমির ড্রেনে শিলা।ছবি: বাংলারচিঠিডটকম

১৩ জানুয়ারি বেলা ১০টায় দক্ষিণ সুখনগরী গ্রামে গিয়ে অনেক জমির ড্রেনে ও বিভিন্ন বাড়ির নীচু এললাকায় শিলার স্তুপ দেখা যায়। এসময় কৃষকরা জানান, তারা জীবনে এতো শিলাবৃষ্টি কখনো দেখেননি; ১০ মিনিট ধরে আকাশ থেকে শুধু শিলা পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বিভিন্ন এনজিও ও দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে ফসল ফলিয়েছেন জানিয়ে বলেন, সরকারিভাবে সহায়তা না পেলে তাদের পক্ষে নতুন করে আবাদ ফসল করা কঠিন হয়ে পড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম জানান, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার ফসলের ক্ষেত পরিদর্শনের জন্য তিনি লোক পাঠিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

মাদারগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকদের ক্ষতিপূরণের আবেদন

আপডেট সময় ০৬:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২