ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আচরণবিধি লঙ্ঘনের দায়ে শেরপুরে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম কাউছার আহাম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই চেয়ারম্যান প্রার্থীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেছে।

১৯ নভেম্বর রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম কাউছার আহাম্মেদ উপজেলার বানেশ্বরদী ইউনিয়নে পৃথক পৃথক স্থানে দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ডাদেশ প্রদান করেন।

এর আগে ১৫ নভেম্বর সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫-এর ১১(২) লঙ্ঘন করে একই পরিবহনে একাধিক মাইক বেঁধে প্রচার চালানোর ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা রুমীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নির্বাচনী প্রচার কার্যালয়ে আলোকসজ্জা করায় আনারস প্রতীকের প্রার্থী মাজহারুল আনোয়ার মহব্বতকেও এক হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় নকলা থানার পুলিশের সদস্য, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার রাশেদুল কিবরিয়া রাশেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানায়, নির্বাচনের তারিখ যতই কাছে চলে আসছে ঠিক সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থী এবং তার কর্মী-সমর্থকদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।

নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাহী হাকিম ও ইউএনও মোস্তাফিজুর রহমান।

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম কাউছার আহাম্মেদ বলেন, নির্বাচন পরিচালনা ও সুষ্ঠভাবে সমাপ্ত করার লক্ষ্যে চলমান ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর জেলার নকলা উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৮২টি কেন্দ্রের ৩৫৪টি বুথে মোট এক লাখ ৩৮ হাজার ৯৫০ জন ভোটার নিজ নিজ কেন্দ্রে ভোটারধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ৭০ হাজার ৫৬৭ জন এবং পুরুষ ভোটার ৬৮ হাজার ৩৮৩ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

আচরণবিধি লঙ্ঘনের দায়ে শেরপুরে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

আপডেট সময় ০২:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১