ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ইরান ‘খুব শিগগিরই’ ফের পরমাণু আলোচনা শুরু করবে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমীর-আব্দুল্লহিয়ান শুক্রবার বলেছেন, তেহরানের পরমাণু চুক্তি বিষয়ে স্থবির হয়ে পড়া আলোচনা ফের ‘খুব শিগগিরই’ শুরু করা হবে। খবর এএফপি’র

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের চুক্তি থেকে বের হয়ে যাওয়ায় ইউরোপের মধ্যস্থতায় বিভিন্ন আলোচনায় দেশটিকে এ আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি ইরানের ফের সম্পূর্ণ সমর্থন আদায়েরও প্রচেষ্টা চালানো হচ্ছে।

ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির কথা উল্লেখ করে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, ‘আমরা বর্তমানে ভিয়েনা আলোচনার বিভিন্ন নথি পর্যালোচনা করছি এবং চার+১ দেশের সাথে ইরানের আলোচনা খুব শিগগিরই শুরু হবে।’

আমির আব্দুলাহিয়ার ‘খুব শিগগিরই’ বলতে কি বুঝিয়েছেন এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘এর অর্থ কয়েক দিন হতে পারে, এর অর্থ কয়েক সপ্তাহ হতে পারে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

ইরান ‘খুব শিগগিরই’ ফের পরমাণু আলোচনা শুরু করবে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১