ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

শেরপুরে পুকুরের পানিতে ডুবে চাচাতো জেঠাতো ভাইয়ের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো আড়াই বছর বয়সী মাসুম ও তিন বছর বয়সী রাব্বী। সম্পর্কে তারা চাচাতো জেঠাতো ভাই। ১৪ সেপ্টেম্বর বিকালে উপজেলার ভারত সীমান্তবর্তী পানিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পানিহাতা দক্ষিণপাড়া গ্রামের আসমত আলীর শিশুপুত্র মাসুম ও আলী আকবরের শিশুপুত্র রাব্বী ১৪ সেপ্টেম্বর বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল। এসময় সবার অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে ওই দুই চাচাতো-জেঠাতো ভাই পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে একজনের মরদেহ পুকুর ঘাটে ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুকুরে নেমে খুঁজতে গেলে আরও এক শিশুর মরদেহ পাওয়া যায়।

এরপর স্বজনেরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুরা আর বেঁচে নেই বলে নিশ্চিত করে।

স্থানীয় রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জুব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শেরপুরে পুকুরের পানিতে ডুবে চাচাতো জেঠাতো ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০৭:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১