ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

শেরপুরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীর সন্ধান চায় পুলিশ

মিনহাজ (১৪)

মিনহাজ (১৪)

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতীতে মিনহাজ (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থী গত ১৭ দিন যাবত নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বাবা এরশাদ আলী বাদী হয়ে ১১ সেপ্টেম্বর বিকালে থানায় জিডি দায়ের করেন। এর পরপরই পুলিশ ওই শিক্ষার্থীর সন্ধান পেতে সারা দেশে ছবিসহ বেতার বার্তা পাঠায়।

মিনহাজের বাড়ি উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামে। সে স্থানীয় ধানশাইল চকপাড়া বাকাকুড়া বাইতুস ছালাম কওমি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

নিখোঁজের ঘটনায় থানায় জিডি দায়ের হলেও ১২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ওই শিক্ষার্থীর কোন সন্ধান পাওয়া যায়নি।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, শিক্ষার্থী মিনহাজ গেল ২৭ আগস্ট সকালে বাকাকুড়া বাইতুস ছালাম কওমি মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। দিন শেষে ছেলে বাড়িতে ফিরে না আসায় তার বাবা এরশাদ আলী ওই মাদরাসায় গিয়ে তার ছেলের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ওই মাদরাসার চারজন শিক্ষক মিনহাজ শিক্ষা প্রতিষ্ঠানে আসেনি বলে জানায়।

জিডিতে মিনহাজের বাবা এরশাদ আলী উল্লেখ করেন তার ছেলে কখনও মোবাইল ফোন ব্যবহার করতো না।

ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, জিডি দায়ের হওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়েছে। এ ছাড়া ওই শিক্ষার্থীর সন্ধ্যান পেতে সারা দেশে ছবিসহ বেতার বার্তা পাঠানো হয়েছে।

কেউ তার সন্ধান পেলে মোবাইল (০১৩২০১০৬২৭৩) নাম্বারে অবহিত করতে বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শেরপুরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীর সন্ধান চায় পুলিশ

আপডেট সময় ০৯:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১