ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

দেশব্যাপী কোভিড-১৯ এর ২য় ডোজ গণটিকা দান কর্মসূচি শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ৭ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী কোভিড-১৯ এর ২য় ডোজ গণটিকা দান কর্মসূচি শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ৬ সেপ্টেম্বর বিকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় ২য় ডোজ প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত একটি ভিডিও কনফারেন্সে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয় যে, সকল সিটি কর্পোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যারা ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন তারা একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর ২য় ডোজ গ্রহণ করবেন। অনুরূপভাবে, যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকায় ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর তারিখে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

ভিডিও কনফারেন্সে সকল সিটি কর্পোরেশনের মেয়র, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সকল বিভাগীয় কমিশনার, সকল পুলিশ কমিশনার, সকল রেঞ্জ ডিআইজি, সকল জেলা প্রশাসক, সকল সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

দেশব্যাপী কোভিড-১৯ এর ২য় ডোজ গণটিকা দান কর্মসূচি শুরু

আপডেট সময় ০১:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১