ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুরে নারী পাচাররোধে শাপলা মহিলা সংস্থার মতবিনিময়

জামালপুরে নারী পাচাররোধে শাপলা মহিলা সংস্থার মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে শাপলা মহিলা সংস্থার আয়োজনে নারী ও শিশু সুরক্ষা এবং পাচাররোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট দুপুরে জামালপুর সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় শাপলা মহিলা সংস্থার প্রোগ্রাম পরিচালক মুহাম্মদ এনামুল হক জানান, বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ কে কাজে লাগিয়ে একটি কুচক্রিমহল অভিভাবকদের প্ররোচিত করে শিশুদের ঝুকিপুর্ণ পেশায় (যৌনকাজ) নিয়োজিত করার চেষ্টা করছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন ও বাংলাদেশের প্রচলিত আইনে জঘন্য অপরাধ। বর্তমানে শাপলা মহিলা সংস্থা বাংলাদেশের ১১টি যৌনপল্লীতে অপ্রাপ্ত বয়স্ক যৌনকর্মী ও ঝুঁকিপূর্ণ মেয়ে শিশুদের উদ্ধার এবং পুনর্বাসনের কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় গণ্যমান্যব্যক্তিদের সাথে এ বিষয়ে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উল্লেখিত কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন সংস্থাটি।

মতবিনিময় সভায় শাপলা মহিলা সংস্থার প্রোগ্রাম পরিচালক মুহাম্মদ এনামুল হক, জামালপুর পৌরসভার কাউন্সিলর রাজিব সিংহ সাহা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমসহ বিভিন্ন এনজিও সংগঠনের কর্মকর্তা ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে শাপলা মহিলা সংস্থার আয়োজনে নারী ও শিশু সুরক্ষা এবং পাচাররোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, কালের কণ্ঠের মোস্তফা মনজু, মানবকণ্ঠের কাফী পারভেজ, বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেন মুক্তা, প্রতিদিনের সংবাদের সাংবাদিক মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুরে নারী পাচাররোধে শাপলা মহিলা সংস্থার মতবিনিময়

আপডেট সময় ১০:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১