ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

আটকের কয়েক ঘণ্টা পর আল-জাজিরার সাংবাদিককে মুক্তি দিল ইসরাইল

জিভারা বুদেইরি

জিভারা বুদেইরি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কাতারভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন আল-জাজিরার আরবি বিভাগের সাংবাদিক জিভারা বুদেইরিকে আটকের কয়েকঘন্টা পর মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের খবর সংগ্রহ করছিলেন আল-জাজিরার ওই সাংবাদিক। খবর পার্সটুডে বাংলার।

কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের জেরুজালেম প্রতিনিধি বুদেইরিকে ৫ জুন আটক করে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ। পাশাপাশি ক্যামেরাম্যান নাবিল মাজাউয়ির যন্ত্রপাতি ভাঙচুর করে।

এদিকে, বুদেইরিকে আটকের পর আন্তর্জাতিক অঙ্গনের সাংবাদিক ও গণমধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

আল-জাজিরার এ নারী সাংবাদিক গতকাল মুক্তি পাওয়ার পর জানান, খবর কভার করার সময় চারপাশ থেকে ইসরাইলি পুলিশ এসে তাকে লাথি মারতে থাকে, এমনকি আটক করে গাড়িতে তোলার পরও পুলিশ তাকে জঘন্যভাবে লাথি মারে।

১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম শহর দখল করে নেয়। এ ঘটনার ৫৪তম বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনিদের অনশন কর্মসূচির খবর সংগ্রহ করছিলেন বুদেইরি।

এছাড়া, গত কয়েক সপ্তাহ ধরে শেখ জাররাহ শরণার্থী শিবির বিক্ষোভস্থলে পরিণত হয়েছে। ইহুদি বসতি নির্মাণের জন্য সেখান থেকে ফিলিস্তিনি মুসলমানদের বহিষ্কারের চেষ্টা করছে ইসরাইল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আটকের কয়েক ঘণ্টা পর আল-জাজিরার সাংবাদিককে মুক্তি দিল ইসরাইল

আপডেট সময় ১২:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১