ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ইসলামপুরে নির্মম নির্যাতনের শিকার হলেন এক নারী

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা করে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে ফিরোজা বেগম (৫০) নামে এক নারীর হাত-পা ও কোমর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। ১২ ফেব্রুয়ারি উপজেলার পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, লাউদত্ত গ্রামের মৃত নিজাম উদ্দিনের ওয়ারিশদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি বিক্রির বিষয় নিয়ে ওয়ারিশদের মধ্যে আদালতে মামলাও চলামান রয়েছে। ১২ ফেব্রুয়ারি সকালে শাহজালাল ও সম্ভু মন্ডল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ওই বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যায়। খবর পেয়ে নিজাম উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম ঘর তুলতে বাধা দেয়। তর্কবিতর্কের এ পর্যায়ে ফিরোজার সহোদর ভাই মুগলের ছেলে শাহজালাল, প্রতিবেশী মৃত সৈয়দ আলীর ছেলে সম্ভু ও সম্ভুর ছেলে হাবিব ফিরোজার ওপর হামলা করে এবং নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে হাত-পা ও কোমর ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফিরোজাকে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ইসলামপুরে নির্মম নির্যাতনের শিকার হলেন এক নারী

আপডেট সময় ১২:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১