ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রাথমিক স্কুল খুললে শিক্ষার্থীরা পাবে জামা-জুতা কেনার টাকা

পুরনো ছবি

পুরনো ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সরকারি প্রাথমিক বিদ্যালয় খুললে জামা-জুতা কেনার টাকা পাবে শিক্ষার্থীরা। নগদের মাধ্যমে এ অর্থ অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানো হবে। কিডস অ্যালাউন্স হিসেবে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এক হাজার টাকা করে দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে নগদের মাধ্যমে দেশের আটটি উপজেলায় উপবৃত্তি প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান।

জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। আমরা সব শিক্ষার্থীদের তথ্য যুক্ত করেছি। বিদ্যালয় খুললে নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এ অর্থ পৌঁছে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, গত তিন মাস ধরে প্রত্যেক শিক্ষার্থীকে ৪৫০ টাকা করে দেওয়া হবে। আট উপজেলার জন্য তিন কোটি ৬৪ লাখের বেশি অর্থ বিতরণ করা হবে। আগে শিওর ক্যাশের মাধ্যমে উপবৃত্তির অর্থ দেওয়া হলেও সেখানে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন, অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র ছিল না বলে নানা জটিলতা তৈরি হতো। বর্তমানে অনেক স্বল্প ব্যয়ে নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এ অর্থ পৌঁছে দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব জিএম হাসিবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এম মনসুর আলম প্রমুখ।সূত্র:কালের কণ্ঠ।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

প্রাথমিক স্কুল খুললে শিক্ষার্থীরা পাবে জামা-জুতা কেনার টাকা

আপডেট সময় ০৯:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১